৩১ জানুয়ারি ২০১১ - ২০:৩০

বাহরাইনের বাদশাহ এক টেলিফোন সংলাপে মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারককে সহযোগিতা প্রদানের কথা ঘোষণা করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: বাহরাইনের বাদশাহ মিসরের জনগণের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনা করে এ আশ্বাস দিয়েছেন যে, মিসরের প্রেসিডেন্ট মিসরীয় সমাজে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সক্ষম।

মিসরে গণ বিক্ষোভ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে পারস্য উপসাগরীয় ও আরব দেশসমূহ এবং যুক্তরাষ্ট্রে অস্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে।

বাহরাইনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ঐ অবস্থায় এ অবস্থান গ্রহণ করেছেন যখন মিসরে অবস্থানরত বাহরাইনের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত গতকাল ঘোষণা করেছেন যে, বাহরাইন দূতাবাস মিসরে অবস্থানরত বাহরাইনীদের মধ্য হতে আজ সোমবার ২৪৯ জনকে এবং গতকাল ৬০০ জনকে গাল্ফ এয়্যারের ফ্লাইটের মাধ্যমে বাহরাইন ফেরত পাঠিয়েছে।

তিনি বলেন: বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রী শেইখ খালেদের নির্দেশে মিসরে অবস্থানরত বাহরাইনের নাগরিকদেরকে স্বদেশে ফেরত পাঠাতে ইতিমধ্যে এ দূতাবাস বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে এবং দূতাবাসের সঙ্গে যোগযোগের জন্য বিশেষ টেলিফোন নম্বরও প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রী শেইখ খালেদ বিন আহমাদ আলে খালিফা মিসরের পররাষ্ট্র মন্ত্রী আহমাদ আবুল গাইজের সাথে টেলিফোনে আলাপকালে তাকে পূনরায় এ পদে নির্বাচিত হওয়ার জন্য শুভেচ্ছা জানান।#